রাবি ছাত্রদলের সাবেক সভাপতি উজ্বল গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্বলকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রাজশাহী বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাংকের সামনে থেকে বেলা ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নকাজে টেন্ডার দখল ও চাঁদাবাজির অভিযোগ আছে বলে যৌথবাহিনী সূত্র জানায়।
মতিহার থানার এসআই আতাউর রহমান জানান, উজ্বলকে মতিহার থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
