২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় বাবরের এপিএস ও মামাতো ভাই গ্রেপ্তার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহকারি ব্যক্তিগত সচিব (এপিএস) মীর্জা হায়দার আলীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 08:13 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

হায়দার আলী বুধবার জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে তার  সম্পত্তির হিসাব দিয়ে বের হওয়ার পর যৌথবাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

এসময় বাবরের মামাতো ভাই সালাউদ্দিন চৌধুরীসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ আছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস হওয়ার পর থেকে  মীর্জা  হায়দার  জলমহাল, জমি- -জমা ও বাসস্ট্যান্ড , বাজার দখল করেন এবং পুলিশ, বিডিআর, দমকল , স্বাস্থ্য বিভাগ, শিক্ষা  বিভাগের  চাকরি দেওয়ার প্রতিশ্র“তি দিয়ে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, লুৎফুজ্জামান বাবরের মামাতো ভাই সালাউদ্দিন চৌধুরী, নেত্রকোনা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জুয়েল, মদন পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক ও পূর্বধলার দাদন ব্যবসায়ী লুৎফুর রহমান জুয়েল।

পৌর চেয়ারম্যান নজরুল ইসলাম খান তার সম্পদের হিসাব দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হন।

এদিকে মদন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হারেছেকে বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও তিনি হিসাব দাখিল করেননি।

জেলা দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে, দাখিলকৃত স্থাবর-- অস্থাবর সম্পত্তির মধ্যে বহুল আলোচিত মির্জা হায়দারের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ২শ’ ৪০ টাকা।

তার স্ত্রীর সম্পদের পরিমাণ ১ লাখ ৯৬ হাজার ৭শ’ ৪১ টাকা। হায়দারের ব্যাংকে রয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮১ টাকা। মন্ত্রীর মামাতো ভাই সালাউদ্দিন চৌধুরীর ব্যাংকে রয়েছে ৩৪ হাজার ৪৭ টাকা, বোনের নামে রয়েছে ৩৩ হাজার টাকা।

দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিকের ব্যাংকে রয়েছে ২৩ হাজার ৪০ টাকা, পৌর চেয়ারম্যান নজরুল ইসলাম খানের ব্যাংকে আছে ২৩ হাজার ৭শ’ ১৫ টাকা, তার স্ত্রীর ব্যাংক হিসাবে আছে ২ লাখ ৪৬ হাজার ৬শ’ ১৭ টাকা।

অ্যাডভোকেট রফিকুল ইসলাম ইসলাম জুয়েলের ২ লাখ ৫৯ হাজার ৭শ’ ৫০ টাকার সম্পত্তি, তার স্ত্রীর নামে ৯ লাখ ৪০ হাজার ৪শ’ ২২ টাকা, তার কন্যার নামে ১ লাখ ৩৪ হাজার ৯শ’ টাকা।

দাদন ব্যবসায়ী জুয়েল রেলওয়ের জায়গা ইজারা নিয়ে ৫ ফুট ও ৭ ফুট মাপের একটি দোকান ঘরের হিসাব দাখিল করেন।

কমিশনের সহকারী পরিচালক নুরুজ্জামান খান জানান, এরইমধ্যে ছয়জনের সম্পত্তির  হিসাব পাওয়া গেছে। এগুলো যাচাই--বাছাই করে দেখা হবে। হিসাবে গরমিল থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, যারা নির্ধারিত সময়ে সম্পদের বিবরণ দাখিল করবে না তাদের সহায়--সম্পদ বাজেয়াপ্ত করা হবে।