২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থক আইনজীবীদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খালেদা জিয়া বিএনপি সমর্থক আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 09:17 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

মঙ্গলবার সন্ধ্যায় বনানীর হাওয়া ভবনে ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফার নেতৃত্বে  সমিতির নেতারা নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। খালেদা জিয়া বিজয়ী হওয়ায় তাদের অভিনন্দন জানান।

সূত্র জানায়, বৈঠকে চলমান পরিস্থিতি, আটক বিএনপি নেতাদের আইনগত সহায়তা প্রদান ও নির্বাচন বিষয়ে আলোচনায় হয়েছে।

বৈঠকে পর সাংবাদিকদের ব্রিফিংয়ে দলের সহ--দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, খালেদা জিয়া আইনজীবীদের বলেছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। দলের কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমান হলে ব্যবস্থা নেওয়া হবে। নেত্রী দেশে যত দ্রুত সম্ভব সংসদ নির্বাচন হওয়ার দরকার বলে মন্তব্য করেছেন। 

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রয়ারি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের জাতীয়তাবাদী প্যানেল সাধারণ সম্পাদকসহ  ৯টি পদে বিজয়ী হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, সহসভাপতি এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জেড এ খান, অ্যাডভোকেট সানাউল¬াহ মিয়া, লুৎফে আলম, ওমর ফারুক বোরহান উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।