২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাদে আটকা পড়া ৩৭ বাংলাদেশী কবে দেশে ফিরতে পারবেন জানেন না

খাদ্য ও বাসস্থানের যোগাড় হলেও মধ্য আফ্রিকার দেশ চাদ প্রজাতন্ত্রে আট মাস ধরে আটকা পড়া ৩৭ জন বাংলাদেশী এখনও জানেন না কবে তারা দেশে ফিরতে পারবেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চাদের রাজধানী এনজামেনায় তাদের জন্য খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 03:05 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি জানায়, পরিস্থিতি সামাল দিতে ফেব্র“য়ারি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে লিবিয়া দূতাবাসের এক কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে চাদের রাজধানীতে পাঠানো হয়। তার মাধ্যমে সরকার অস্থায়ী ভিত্তিতে মার্চ মাসের জন্য ওই ৩৭ বাংলাদেশীর খাদ্য ও আবাসনসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিশ্চিত করেছে।

এদিকে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে ভাগ্যবিড়ম্বিত ওইসব লোকজনকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোঃ কামালউদ্দিন নফহবংি২৪.পড়স কে বলেন, “আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে আমরা চেষ্টা চালাচ্ছি। তবে প্রক্রিয়াটি শেষ হতে কিছু সময় লাগবে।”

আইওএমের আঞ্চলিক প্রতিনিধি শহীদুল হক জানিয়েছেন, জেনেভায় বাংলাদেশ মিশনের মাধ্যমে ৩৭ জন বাংলাদেশীর প্রত্যাবর্তনের বিষয়ে আইওএম সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে।

আটকে পড়া ওইসব বাংলাদেশীকে ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে বলে তিনিও স্বীকার করেন। 

বাংলাদেশ সরকারের পাশাপাশি স্থানীয় সাহায্য সংস্থার মাধ্যমে তাদের জন্য মানবিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে বলেও জানা গেছে।

ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি)-এর তহবিল সংকটের কারণে ৩৭ বাংলাদেশীর অনাহারে পড়ার আশংকা তৈরি হয়েছিল।

জানুয়ারিতে তিউনিসের আইসিআরসি লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছিল যে, তারা চাদে আটকে পড়া ৩৭ জন অবৈধ বাংলাদেশীর থাকা ও খাওয়ার খরচ বহনের জন্য দাতা পাচ্ছে না। এ অবস্থায় তহবিল সংকটের কারণে ১ মার্চের পর থেকে আটকা পড়া বাংলাদেশীদের সাহায্য দেয়া বন্ধ করতে বাধ্য হবে তারা।

গত জুনে সানলাইট এন্টারপ্রাইজ নামের একটি ট্রাভেল এজেন্সি (লাইসেন্স নং--আর এল ৪৭৫) ভুয়া ভিসা ও চাকরির নকল কাগজপত্র দিয়ে ৫১ জনকে চাদে পাঠায়। মাসে সাড়ে তিনশ ডলার বেতানের ভাল চাকরির প্রতিশ্র“তি দিয়ে ট্রাভেল এজেন্সিটি তাদের প্রত্যেকের কাছ থেকে হাতিয়ে নেয় দুই লাখ ৪০ হাজার টাকা করে।

কিন্তু চাদে পৌঁছানোর পর চাকরি দাতাদের খুঁজে পায়নি তারা। পুলিশ আটক করে তাদের ৩৭ জনকে। আর বাকি ১৪ জনের কোনো হদিস মেলেনি আজো।

আটকে পড়া ৩৭ জনকে চাদের রাজধানী এনজামেনার একটি বাড়িতে রাখা হয়েছে। স্থানীয় রেডক্রস তাদের বাড়ি ভাড়া, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছে।