ভোটার তালিকা মূদ্রণকারীরা বিল পাওয়ার জন্য ধর্ণা দিচ্ছেন
ভোটার তালিকা মূদ্রণবাবদ ১৫ কোটি টাকার বিল পাওয়ার জন্য নির্বাচন কমিশনে ধর্ণা দিচ্ছেন মূদ্রণ ব্যবসায়ীরা। মঙ্গলবারও তাদের অনেককে কমিশন সচিবালয়ে বিভিন্ন কর্মকর্তাদের কাছে বিলের খোঁজখবর নিতে দেখা যায়।
২২ জানুয়ারির নির্বাচনে জন্য এই ভোটার তালিকা মুদ্রণ করা হয়। কিন্তু ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার ওই নির্বাচন বাতিল করা হয়।
মূদ্রণ ব্যবসায়ীরা জানান, গত বছর কমিশনের ডাকা দরপত্রে অংশ নিয়ে তারা ৩৮ ভাগে ভোটার তালিকা ছাপার কাজ নেন। কমিশন প্রতিটি কাজের জন্য বিলের ১০ শতাংশ টাকা নিরাপত্তা জামানত হিসাবে জমা নেয়। ছাপাখানায় মূদ্রণ ছাড়াও সিডিতেও এই তালিকা সংরক্ষণ করে তা কমিশনকে দেওয়ার জন্যও ব্যবসায়ীরা চুক্তি করেন। কিন্তু এখন কমিশন তাদের বিল বা জামানত কোনোটিই দিচ্ছে না।
‘ওপেক্স ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেডের’ চেয়ারম্যান শরিফ আহমেদ নফহবংি২৪.পড়স কে বলেন, “গত সপ্তাহে কমিশন বিলের বিষয়ে আমাদের একবার বৈঠক ডেকেও পরে তা বাতিল করে। এখন কমিশনের কোনো কর্মকর্তাই আমাদের বিল বা জামানত কোনটাই দিতে আগ্রহী নয়।”
‘বিজনেস অটোমোশন লিমিটেডের’ প্রোগ্রামার মাহফুজ হোসেন বলেন, “কমিশন আমাদের বকেয়া টাকা আদৌ দেবে কী না, দিলে আমরা তা কবে নাগাদ পাবো, সে বিষয়ে কেউ কোনো কথাই বলেছে না।”
কমিশনের মুখপাত্র ও সচিব হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নফহবংি২৪.পড়স কে বলেন, “মূদ্রণ ব্যবসায়ীদের বিল পরিশোধ করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
