শেখ হাসিনার সঙ্গে কানাডার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রদূত বারবারা রিচার্ডসন সকাল ১১টা ২৫মিনিটে সুধাসদনে আসেন এবং দুপুর ১টা ১০মিনিটে বেরিয়ে আসেন।
আলোচনার বিষয়ে বারবারা রিচার্ডসন সাংবাদিকদের বলেন, “খুবই সাধারণ বিষয়ে আলোচনা হয়েছে। কোনো সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়নি।”
বাংলাদেশের নির্বাচনের বিষয়ে শেখ হাসিনার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা--এ প্রশ্নের জবাবে কানাডার হাইকমিশনার নফহবংি২৪.পড়স কে বলেন, “নো কমেন্ট।”
পরে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের বলেন, কানাডার সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।এছাড়াও বাংলাদেশে কানাডার উন্নয়ন নীতি নিয়ে আলোচনা হয়েছে।
শেখ হাসিনা সরকারি কোনো পদে না থাকা সত্ত্বেও উন্নয়ন নীতি নিয়ে আলোচনার যৌক্তিকতা প্রসঙ্গে সাবের হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশের একটি বড় দল। সুতরাং তাদের উন্নয়ন পরিকল্পনা ভবিষ্যতে কী হবে সেজন্য আওয়ামী লীগের মতামত গুরুত্বপূর্ণ।
