সাকা চৌধুরীর বিরুদ্ধে ফের চাঁদাবাজির মামলা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদবিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবজির অভিযোগে শনিবার রাতে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিএনপির এই সাংসদকে প্রধান আসামী করে রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে ১৬ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ফেরিঘাটের রাজা মিয়া চৌধুরী একই অভিযোগে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা করেন।
রাঙ্গুনিয়া থানার দায়িত্বরত এসআই আনিছুর রহমান নফহবংি২৪.পড়স-- কে জানান, শনিবার রাতে দায়ের করা মামলায় সালাহউদ্দিন কাদের চৌধুরী ছাড়াও লালানগর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারসহ আরও ৪/৫ জনকে আসামী করা হয়েছে। এর তদন্ত ভার পেয়েছেন এসআই আবু জাহের।
থানা সূত্র জানায়, তিন লাখ টাকা চাঁদা না দেওয়ায় ২০০৬ সালের ১৭ মার্চ সালাহউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে রফিকুল ইসলাম তার বাহিনী নিয়ে হামলা চালায় বলে জাহাঙ্গীর আলম তার এজাহারে উল্লেখ করেছেন।
যৌথবাহিনীর হাতে আটকের পর লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম এখন কারাগারে আছেন।
