২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের শ্রমিক নেতাকে ঢাকায় গ্রেপ্তার

ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও আন্তঃজেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম শামছুদ্দিন আহমেদকে ঢাকার একটি বাসা থেকে বিশেষ গোয়েন্দা সংস্থার একটি দল রোববার বিকেলে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 09:26 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

গ্রেপ্তারের পর তাকে ঢাকার আদাবর থানায় সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও অগাধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।

এদিকে ঢাকার আদাবর থানার কর্তব্যরত কর্মকর্তা খন্দকার আবু নাঈম নফহবংি২৪.পড়স-- কে বলেছেন, যৌথবাহিনীর সদস্যরা ঢাকায় তাকে গ্রেপ্তার করার পর বিকেল তিনটার দিকে তাদের হেফাজতে দেয়। তবে কোন জায়গা থেকে শ্রমিক ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে যৌথবাহিনীর সদস্যরা তাদের কিছু জানায়নি।

রাত পৌনে ১০টায় তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শামছুদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ নিয়ে যাওয়া হচ্ছে।