২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ মীর নাসিরকে কারাগারে স্থানান্তর

সাবেক বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর নাসির উদ্দিনকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কারাগারে স্থানান্তর করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 08:11 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

এদিকে শনিবার দুপুরে অনুমতি ছাড়াই সাবেক জেলা বিএনপির সভাপতি পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সাবেক প্রতিমন্ত্রীর সঙ্গে হাসপাতালে দেখা করার ঘটনায় কর্তব্যরত এসআই সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং উপ কারা রক্ষক ফজলুর রহমানকে রাজশাহীতে বদলি করা হয়েছে।

জানা গেছে, বগুড়া কারাগারে আটক মীর নাসির উদ্দিন শুক্রবার রাত সোয়া ১১টায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কঠোর নিরাপত্তার মধ্যেও মীর নাসিরের সঙ্গে অ্যাডভোকেট মাহবুবুর রহমান বিনা অনুমতিতে দেখা করার ঘটনায় তোলপাড় শুরু হয়।

উক্ত ঘটনায় এএসপি ‘এ’ সার্কেল বাছির আহাম্মেদকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পরে রোববার উপ কারা রক্ষক ফজলুর রহমানকে রাজশাহীতে বদলী এবং এসআই সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়।

জেল সুপার আবদুর রাজ্জাক  নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, মীর নাসির এখন সম্পূর্ণ সুস্থ।