২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বিএনপি নেতা গ্রেপ্তার

জমি সংক্রান্ত ঘটনার জের ধরে পুলিশ শুক্রবার দুপুরে সদর উপজেলা বিএনপি সহ--সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেনকে গ্রেপ্তার করেছে। একই সময় তার ভাতিজা সাইফুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 07:37 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

পুলিশ জানায়, সদর উপজেলার পানিমাছ পুকুরি বাজারে রশিদুল নামে এক ব্যাবসায়ী তাদের জমিতে ঘর নির্মাণ করতে গেলে শাহাদতের নেতৃত্বে তার লোকজন নির্মাণ কাজে বাধা দেয়। তারা ওই জমি নিজেদের দাবি বলে করে। এক পর্যায়ে রশিদুলকে কুপিয়ে জখম করে।

পরে পুলিশ গিয়ে শাহাদত ও তার ভাতিজাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আহত রশিদুল বর্তমানে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কর্তব্যরত কর্মকর্তা ও পঞ্চগড় থানার এসআই রঞ্জু আহমেদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।