২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রদল নেতা আটক

ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখার যুগ্ম আহবায়ক ও দুর্ধর্ষ ক্যাডার আসিফ ইকবাল রোমেলকে রোববার দুপুরে আটক করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 06:49 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

রাজশাহী মহানগরীর পঞ্চবাটি এলাকা থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন।

রোমেলের বিরুদ্ধে মতিহার থানায় ছিনতাই, চাঁদাবাজি, শিক্ষককে হত্যার হুমকি, মারামারিসহ তিনটি মামলা রয়েছে। রোমেল রাবির আইন ও বিচার বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

এর আগে শুক্রবার রাতে রোমেলের সহযোগী ও রাবির জিয়াউর রহমান হলের ছাত্রদলের যুগ্ম আহবায়ক মামুনকে র‌্যাব গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশে সোপর্দ করে।