২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান সরকারকে সময় দেওয়ার পক্ষে আলমগীর কবির

অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সময় দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 06:32 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

সোমবার দুপুরে নওগাঁয় স্থানীয় জেলা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি একইসঙ্গে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, ‘৭৪, ৭৫ ও ৮১ সালে রাষ্ট্রকে রক্ষা করতে যে পরিবর্তনের প্রয়োজন হয়েছিল, ২০০৭ সালেও সেরকম পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দেশে জরুরি অবস্থা জারি করা অনিবার্য হয়ে পড়ে। আমাদের সেনাবাহিনী এক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে।”

আলমগীর কবির বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের একতরফা নির্বাচন অনুষ্ঠানের সমালোচনা করে বলেন, তাদের দাম্ভিকতায় দেশ চরম সংকটে পড়েছিল। জরুরি অবস্থার মাধ্যমে জাতি এ থেকে পরিত্রাণ পেয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টির পরই কেবল নির্বাচন হবে।

অনুষ্ঠানে আইনজীবী নেতাদের মধ্যে অ্যাডভোকেট খায়রুল আনাম, খোদা বখ্শ, মীর মোয়াজ্জেম হোসেন ও ইউনুস আলী বক্তব্য রাখেন।