খেলাফত মজলিসের সঙ্গে চুক্তি বাতিল করেছে আওয়ামী লীগ
খেলাফত মজলিসের সঙ্গে বিতর্কিত চুক্তি বা ৫ দফা ‘সমঝোতা ম্মারক’ বাতিল করেছে আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চুক্তি বাতিলের এ সিদ্ধান্তটি নফহবংি২৪.পড়স কে নিশ্চিত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহবুব।
খেলাফত মজলিসের সঙ্গে বিতর্কিত চুক্তি বা ৫ দফা ‘সমঝোতা ম্মারক’ বাতিল করেছে আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চুক্তি বাতিলের এ সিদ্ধান্তটি নফহবংি২৪.পড়স কে নিশ্চিত করেছেন।
২৩ ডিসেম্বর খেলাফত মজলিস প্রধান শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল ওই চুক্তি স্বাক্ষরের পর দলের ভেতরে ও বাইরে দারুণ সঙ্কটে পড়ে দলটি। এমনকি আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের সদস্য দলগুলোর পক্ষে রাশেদ খান মেননসহ অন্য নেতারা শেখ হাসিনাকে সাফ জানিয়ে দেন, আওয়ামী লীগের এ চুক্তি ১৪ দল সমর্থন করে না।
ফতোয়ার অধিকার দেওয়া এ চুক্তি স্বাক্ষরের কয়েকদিন পর দলীয় সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে আব্দুল জলিল বলেছিলেন,“এই সমঝোতার ফলে বরং যত্রতত্র ফতোয়াবাজি বন্ধ হবে।”
দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার নফহবংি২৪.পড়স-কে বলেছেন, “২২ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিসের সঙ্গে স্মারক বা চুক্তিতে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কেউ সাক্ষর কর থাকলে তা বাতিল বলে গণ্য হবে।’
“যেখানে নির্বাচনই বাতিল হয়ে গেছে, সেখানে নির্বাচনকে সামনে রেখে যে স্মারক বা চুক্তিতে সই করা হয়েছিল তা থাকতে পারে না”- বলেছেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, “নির্বাচনকে সামনে রেখে কৌশলগত কারণে খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা স্মারকে সই করা হয়েছিল। নির্বাচন বাতিল হয়ে যাওয়ায় সেটা এখন কার্যকর হবে না।”
ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, “খেলাফতের সঙ্গে চুক্তি নিয়ে অনেকেই অপব্যাখ্যা করেছে। চুক্তিতে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা এবং ফতোয়াকে আইনসিদ্ধ করার কোনো কথা বলা ছিল না।”
নির্বাচনের আগে আওয়ামী লীগ অন্যান্য দলের সঙ্গে যে ঐক্যজোট গঠন করেছিল তা বাতিল হবে কিনা, নফহবংি২৪.পড়স-এর এ প্রশ্নের জবাবে জনাব কাদের বলেন, “মহাঐক্যজোট গড়ে উঠেছিল একটা আন্দোলনের ফসল হিসেবে। তা বাতিল হওয়ার প্রশ্নই ওঠে না।”
অবশ্য ২২ জানুয়ারির নির্বাচন বাতিল হওয়ায় ঐক্যজোটভুক্ত দলগুলোর মধ্যে আগের আসন সমঝোতা বাতিল হবে বলে জানালেন ওবায়দুল কাদের। তিনি বলেন, “আগামী নির্বাচনে নতুন করে আসন সমঝোতা হবে।”
