ব্যাংক ছেড়ে রাজনীতিতে নামলে ইউনূসকে বিশেষ সম্মান দেব: সুরঞ্জিত
ব্যাংক ছেড়ে রাজনীতিতে নামলে ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষ সম্মান দেখাবেন সুরঞ্জিত সেনগুপ্ত।
রাজনৈতিক দল গঠনের জন্য জনগণের মতামত চেয়ে ড. ইউনূসের লেখা খোলা চিঠি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত রোববার নফহবংি২৪.পড়স-কে বলেন, “ব্যাংক--বীমা ছেড়ে রাজনীতিতে আসলে ওনার প্রতি বিশেষ সম্মান থাকবে আমার।’
নতুন ধারার রাজনীতি শুরু করার ব্যাপারে ইউনূসের আগ্রহ সম্পর্কে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “উনি প্রচলিত ধারার বাইরে কী ধরনের রাজনীতি করবেন তা জানার পরই মতামত দেব আমরা।’
দেশ, জাতি ও জনগণ-- রাজনীতির এই তিনটি উপাদানের বাইরে কোনো ধারা হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
