ময়মনসিংহেই থাকতে হচ্ছে মোশাররফকে
সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেনকে ময়মনসিংহ কারাগারেই থাকতে বললেন হাকিম রোকসানা তারান্নুম।
মোশাররফের আইনজীবীরা রোববার তাকে ডিভিশনসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য আবেদন করে। ওই আবেদন নাকচ করে দিয়ে তাকে ময়মনসিংহে পাঠিয়ে দেওয়া হয়।
বিএনপি নেতা ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনকে শুক্রবার সকালে ৩০ দিনের আটকাদেশের প্রস্তাবসহ কারাগারে পাঠানো হয়েছে। সেসময় তিনি জামিনের আবেদন জানান। ম্যাজিস্ট্রেট রোকসানা তারান্নুম তা নামঞ্জুর করে তাকে ময়মনসিংহ কারাগারেই ডিভিশন সহ পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী মোশাররফকে ময়মনসিংহের গঙ্গাদাস গুহ রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
