২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের জামিন আবেদন নাকচ করে ৩০ দিনের আটকাদেশের প্রস্তাবসহ কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 11:46 AM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বিএনপি নেতা ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশারফফ হোসেনকে শুক্রবার সকালে ময়মনসিংহের ১ নং আমলি আদালতে হাজির করা হলে তিনি জামিনের আবেদন জানান।  ম্যাজিস্ট্রেট রোকসানা তারান্নুম তা নামঞ্জুর করে তাকে ময়মনসিংহ কারাগারে পাঠানোর আদেশ দেন।

যৌথবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার রাতে মোশাররফকে তার নিজ শহর ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে কোতয়ালি থানায় রাখে। শুক্রবার সকাল ১১টায় তাকে আদালতে হাজির করা হয়।