যশোরে পৌর চেয়ারম্যানসহ ২ জন আটক
যশোরের মনিরামপুর পৌরসভার চেয়ারম্যান উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবালকে আটক করেছে যৌথবাহিনী।
পৌরসভা দপ্তর থেকে বুধবার বেলা ১২ টার দিকে তাকে আটক করা হয়।
এ ছাড়া মঙ্গলবার গভীর রাতে জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্নাকে আটক করে যৌথবাহিনী। তাকে রাতেই কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়।
