২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই রাষ্ট্রদূতের সঙ্গে বাবরের বৈঠক

বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  লুৎফুজ্জ্ামান বাবর সোমবার বিকেলে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বিউটেনিস এবং বৃটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর সঙ্গে আলোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 08:20 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বৈঠক সূত্রে জানা গেছে, বিউটেনিসের গুলশানের বাসায় অনুষ্ঠিত বৈঠকে তারা দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। বিশেষ করে প্রধান দুই জোটের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের ইস্যুটি এক ঘন্টার এ আলোচনায় প্রাধান্য পায়।