২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষ তদন্ত করে গডফাদার দুর্নীতিবাজদের ধরুন: ওবায়দুল কাদের

নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে সন্ত্রাসীদের গডফাদার ও দুর্নীতিবাজদের তালিকা প্রণয়নের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 08:36 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

তিনি নফহবংি২৪.পড়স কে বলেন,“নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে সন্ত্রাসীদের গডফাদার ও দুর্নীতিবাজদের তালিকা করে যে দলের লোকদেরই ধরা হোক না কেনো তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না।”

ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগ প্রথম থেকেই সন্ত্রাসীদের গডফাদার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছে।”

তিনি বলেন,“বিগত চারদলীয় জোট সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ অনেক নিরীহ মানুষের বিরুদ্ধে দুনীর্তির মামলা করা হয়েছে।আমরা চাই না এই তালিকার ভিত্তিতে কোনো নিরীহ লোক হয়রানীর শিকার হোক।”

ওবায়দুল কাদের বলেন, তারা একটা রাজনৈতিক বিশ্বাস থেকে রাজপথের আন্দোলন করেছে।এটা তাদের কোনো অপরাধ হতে পারে না।

যৌথবাহিনীর অভিযান চলাকালে নির্দিষ্ট ব্যক্তিকে আটক করতে না পেরে তার পরিবারের সদস্যদের অযথা হয়রানী না করার জন্য সরকারের প্রতি আহবান জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।