২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুল হাসানাতের বাসায় যৌথবাহিনীর তল্লাশি

সাবেক চিফ হুইপ ও আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আবদুল্লাহ্র ঢাকার কলাবাগানের বাসা ও বরিশালের দুটি বাসায় যৌথবাহিনী শনিবার গভীর রাতে অভিযান চালিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 04:40 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

তবে অভিযানের ফলাফল সম্পর্কে বিস্তারিত জানায়নি যৌথবাহিনী।

নফহবংি২৪.পড়স থেকে আবুল হাসনাতের স্ত্রী শাহান আরার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

তিনি বলেন, কলাবাগানের বাসায় যৌথবাহিনীর সদস্যরা এসেছিল, তবে কাউকে আটক করেনি।

তিনি জানান, সাবেক চিফ হুইফ গত ৫ জানুয়ারি থেকে ভারতের আজমীর শরীফে অবস্থান করছেন।

স্বামীর সঙ্গে প্রায়ই ফোনে যোগাযোগ হয় জানিয়ে শাহান আরা বলেন, “দেশের এই জরুরি অবস্থায় তাঁর না আসাই ভালো।” 

এদিকে বরিশালের কালিবাড়ি সড়কে আবুল হাসানাতের বাসার তত্ত্বাবধায়ক আবদুল হাকিম নফহবংি২৪.পড়স কে জানান, শনিবার রাত ২টার দিকে যৌথবাহিনী পুরো বাসায় তল্লাশি চালায়। তবে তারা কিছুই পায়নি বা কাউকে আটক করেনি।

একইভাবে যৌথবাহিনী হাসানাতের পৈত্রিক বাড়ি মোরাল গ্রামে অভিযান চালিয়েছে বলে সেখানকার তত্ত্বাবধায়ক হায়দার (৪০) জানিয়েছেন।