২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ হাসিনাকে কারাগারে ফেরত

চাঁদাবাজি মামলার বিচার কাজ চলাকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় শেখ হাসিনাকে বিশেষ কারাগারে ফেরত নেয়া হয়েছে। তবে হাসিনার এজলাস ত্যাগের পরও বিচার কাজ অব্যাহত থাকে এবং বিকেল সাড়ে ৪টায় আদালত অভিযোগ গঠনের জন্য শুনানি মঙ্গলবার সকাল পর্যন্ত মূলতবি করেন। সোমবার দুপুর ১২টায় আমাদের প্রতিবেদক সুমন মাহবুব ও প্রদীপ চৌধুরী ঘটনাস্থল থেকে জানান, সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে শুনানি চলাকালে শেখ হাসিনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এজলাসে উপস্থিত অন্য আসামী শেখ ফজলুল করিম সেলিম বিষয়টি টের পেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জ্বর এবং রক্তচাপের কারণে শেখ হাসিনা অসুস্থ বোধ করছেন। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 12:31 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চাঁদাবাজি মামলার বিচার কাজ চলাকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় শেখ হাসিনাকে বিশেষ কারাগারে ফেরত নেয়া হয়েছে। তবে হাসিনার এজলাস ত্যাগের পরও বিচার কাজ অব্যাহত থাকে এবং বিকেল সাড়ে ৪টায় আদালত অভিযোগ গঠনের জন্য শুনানি মঙ্গলবার সকাল পর্যন্ত মূলতবি করেন। (আরো তথ্যসহ-১) সোমবার দুপুর ১২টায় আমাদের প্রতিবেদক সুমন মাহবুব ও প্রদীপ চৌধুরী ঘটনাস্থল থেকে জানান, সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে শুনানি চলাকালে শেখ হাসিনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এজলাসে উপস্থিত অন্য আসামী শেখ ফজলুল করিম সেলিম বিষয়টি টের পেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জ্বর এবং রক্তচাপের কারণে শেখ হাসিনা অসুস্থ বোধ করছেন। আদালতের পরামর্শে অসুস্থতার কথা উল্লেখ হাসিনার আইনজীবীরা আবেদন করেন। এরপর আদালত শেখ হাসিনাকে এজলাস থেকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। একই সঙ্গে জানায় আদালতের কাজ চলবে। সোয়া ১২টা ১৭ মিনিটে শেখ হাসিনাকে বিশেষ কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আদালত থেকে বাইরে নিয়ে আসা হয়। এর আগে শুনানি চলাকালে কাঠগড়ায় দাড়িয়ে হাসিনা হাসতে হাসতে তার এক আত