২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-পিপি বিতর্ক: আদালত ২০ মিনিট বন্ধ

শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর চাঁদাবাজির মামলার অভিযোগ গঠনের শুনানির দিন সোমবার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুলের একটি মন্তব্যকে কেন্দ্র করে আদালত প্রায় ২০ মিনিট বন্ধ ছিল। এরপর পিপির মন্তব্য প্রত্যাহার করে নেয়ার পর উত্তপ্ত হয়ে পড়া আদালত শান্ত হয়। সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে শুনানির সময় শেখ হাসিনা কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, "এজলাসের কামরাটা আর একটু বড় করেন না কেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 07:15 AM

Updated : 26 Aug 2022, 09:11 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর চাঁদাবাজির মামলার অভিযোগ গঠনের শুনানির দিন সোমবার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুলের একটি মন্তব্যকে কেন্দ্র করে আদালত প্রায় ২০ মিনিট বন্ধ ছিল। এরপর পিপির মন্তব্য প্রত্যাহার করে নেয়ার পর উত্তপ্ত হয়ে পড়া আদালত শান্ত হয়। সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে শুনানির সময় শেখ হাসিনা কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, "এজলাসের কামরাটা আর একটু বড় করেন না কেন।" এসময় এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুল বলেন,"আপনারা সরকারে থাকতে এটা করেননি কেন?" শেখ হাসিনা উত্তরে বলেন, "পবিত্র সংসদকে আমরা আদালত বানাতে চাইনি।" এরপরই আসামীপক্ষের আইনজীবীরা এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুলের মন্তব্য প্রত্যাহার করে নেয়ার জন্য চিৎকার, চেঁচামেচি করতে থাকেন এবং তাকে ক্ষমা চাইতে বলেন। এ সময় কেউ কেউ পিপিকে 'দালাল', 'বেয়াদব', 'এরশাদের দালালি করেছেন' বলে মন্তব্য করেন। এই পর্যায়ে বিচারক বিচারক মো. আজিজুল হক পিপিকে তার মন্তব্য প্রত্যাহার করে নিতে বলেন। পিপি তার মন্তব্য প্রত্যাহার করে নিলে আদালত শান্ত হয়। এর একটু পরেই শেখ হাসিনা আদালতে অসুস্থ হযে পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসইউএম/পিসি/আরএ/জিএনএ/১৩০৫ ঘ.