ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি পরীক্ষার কারণে মার্চে রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন করার পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সোমবার কাকলী উচ্চ বিদ্যালয় ও ধানমণ্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকার কার্যক্রম ঘুরে দেখার পর সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "আমরা মার্চ মাসে চারটি সিটি করপোরেশনে নির্বাচন করার জন্য সংকল্পবদ্ধ ছিলাম। কিন্তু সিডরের কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে গেছে। ওই পরীক্ষা মার্চে শুরু হয়ে ২২ এপ্রিল শেষ হবে। এজন্য সিটি করপোরেশন নির্বাচনের পরিকল্পনাও পিছিয়ে যাবে।''
স
bdnews24