২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া মুক্তি পরিষদের আলোচনা সভা করতে দেয়নি পুলিশ

অনুমতি না থাকায় পুলিশি বাধায় হতে পারেনি 'খালেদা জিয়া মুক্তি পরিষদ' আয়োজিত একটি আলোচনা সভা। শনিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা শুরু হয়। শুরু হওয়ার আধঘণ্টা পর পুলিশ সভাস্থলে এসে আয়োজকদেরকে আলোচনা সভার কোনো অনুমতি নেই বলে আয়োজকদের এ সভা বন্ধ করে দেওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে এটি বন্ধ করে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 07:55 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৫(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অনুমতি না থাকায় পুলিশি বাধায় হতে পারেনি 'খালেদা জিয়া মুক্তি পরিষদ' আয়োজিত একটি আলোচনা সভা। শনিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা শুরু হয়। শুরু হওয়ার আধঘণ্টা পর পুলিশ সভাস্থলে এসে আয়োজকদেরকে আলোচনা সভার কোনো অনুমতি নেই বলে আয়োজকদের এ সভা বন্ধ করে দেওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে এটি বন্ধ করে দেওয়া হয়। সংগঠনের আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান এ ব্যাপারে সাংবাদিকদের জানান, ১৫ দিন আগে তারা অনুমতি চেয়েছিল, তবে এ ব্যাপারে তাদেরকে কিছুই জানানো হয়নি। "আমরা ভেবেছিলাম মৌনতাই সম্মতির লক্ষণ সেই বিবেচনায় আলোচনা সভা করেছি। আমরা সরকারের আইন মানি, আর সে কারণেই সভাটি স্থগিত ঘোষণা করেছি", বলেন আখতারুজ্জামান। তবে ৩০ মিনিটের সভায় সংগঠনের আহ্বায়ক মেজর আখতারুজ্জামান, বিএনপির যুগ্মমহাসচিব গবেশ্বর চন্দ্র রায়, সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ও এরশাদ মজুমদার বক্তব্য রাখেন। পুলিশ যখন সভাস্থলে প্রবেশ করে সে সময় গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য রাখছিলেন। সভায় বিএনপি ও যুবদল, কৃষকদল, মৎসজীবীদল,ছাত্র দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েকশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে আলোচনা সভার শুরুতে মেজর আখতার তার উদ্বোধনী বক্তৃতায় খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, "আগামী অর্থবছরের বাজেট এ সরকারের করার কোনো এখতিয়ার নেই; তাই নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টির লক্ষে এখনই খালেদা জিয়ার মুক্তি দিন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি নির্মূলসহ দেশের বিভিন্ন সমস্যা মোকাবেলায় তিনি (খালেদা জিয়া) জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন।" মেজর আখতার অভিযোগ করেন, নির্বাচন বিলম্বের অজুহাতে ভোটার তালিকা প্রণয়নের একটি ভৌতিক কার্যক্রম শুরু করেছে তত্ত্বাবধায়ক সরকার। জনগণ নির্বাচন বিলম্বের এ ধরনের অজুহাত মেনে নেবে না বলেও হুঁশিয়ারি জানান তিনি। বিএনপি থেকে চার বার বহি