২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ মোকাবেলায় সবার সঙ্গে পরামর্শের জন্য সরকারের প্রতি আ. লীগের আহ্বান

ঘূর্ণিঝড় সিডরের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সবার সঙ্গে পরামর্শ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নেয়ার আহ্বান জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 10:38 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সবার সঙ্গে পরামর্শ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নেয়ার আহ্বান জানিয়েছে তারা। জাতীয় প্রেসক্লাবে বুধবার এক গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "দুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রমে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সমন্বয়ের। এই দুর্যোগ মোকাবেলায় সরকার যদি সবার সঙ্গে পরামর্শ করতো তা হলে ভালো হতো।" 'সা