ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারা অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সোমবার তার দুই ছেলের বউ দেখা করেছেন।
সংসদ এলাকায় অবস্থিত বিশেষ কারাগারে দুই পুত্রবধু আসেন আলাদাভাবে। দুপুর তিনটার কিছু আগে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং প্রায় ২০ মিনিট পর বিশেষ কারাগারে প্রবেশ করেন আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান।
পৌনে ৫টার দিকে কারাগার থেকে তারা এক সঙ্গে বের হয়ে ভিন্ন রাস্তা দিয়ে সংসদ ভবন এলাকা ত্যাগ করেন। এসময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তারা।
কারা উপ-মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইজনেই একসঙ্গে শাশুড়ির সঙ্গে দেখা করেছেন। তাদের মধ্যে পারিবারিক কথাবার্তা হয়েছে।
সামসুল হায়দার ছিদ্দিকী জানান, প্রায় দেড় মাস পর দুই পুত্রবধূ খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/এমএইচবি/২৩২০ ঘ.
bdnews24