২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার মোশাররফের বিরুদ্ধে প্রতারণা মামলার কার্যক্রম স্থগিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা একটি প্রতারণা মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটির কার্যক্রম কেন বাতিল করা হবে না এবং মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 02:07 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা একটি প্রতারণা মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটির কার্যক্রম কেন বাতিল করা হবে না এবং মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে আদালত। স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার পুলিশ সুপার ও ঢাকার মুখ্য মহানগর হাকিমকে আগামী ৮ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। খন্দকার মোশাররফের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। গত ১৭ এপ্রিল কুমিল্লার দাউদকান্দি থানায় খন্দকার মোশাররফের বিরুদ্ধে এই প্রতারণা মামলাটি দায়ের করা হয়। পরে মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্র্ভুক্ত করা হয়। সোমবার আদালতে খন্দকার মোশাররফের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান। গত ৭ মার্চ যৌথবাহিনীর সদস্যরা খন্দকার মোশাররফকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/২০০০ঘ.