ঢাকা, ০৮ ডিসেম্বর, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ন্যাপ,কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা শাখার সমন্বয়ে 'মুক্তিযোদ্ধা ইউনিয়ন' নামে মুক্তিযোদ্ধাদের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার পুরানা পল্টনে মণি সিংহ সড়কে মুক্তিভবনে অধ্যক্ষ আবদুল মতিনের সভাপতিত্বে এক সভায় এ নতুন সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
সভায় একটি উপদেষ্টা কমিটি ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী ও কামারুজ্জামান ননী সংগঠনের গঠন প্রক্রিয়া চলাকালে সমন্বয়ক হিসেবে কাজ করবেন বলে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা পুনর্মিলনী প্রস্তুতি কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সংগঠনের সব কার্যক্রম চলবে মুক্তিভবন থেকে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী' ও মুক্তিযোদ্ধা হিসেবে 'একতা' পত্রিকার তালিকায় যাদের নাম প্রকাশিত হয়েছে, তারা সবাই মুক্তিযোদ্ধা ইউনিয়নের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হবেন। তালিকায় যাদের নাম নেই তাদেরকেও পরে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে শনিবার বিকেলে স
bdnews24