২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জামিনে মুক্ত

আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ড. আওলাদ হোসেন বৃহস্পতিবার বিকালে জামিনে মুক্তি পেয়েছেন। কারা উপ-মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 02:46 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ড. আওলাদ হোসেন বৃহস্পতিবার বিকালে জামিনে মুক্তি পেয়েছেন। কারা উপ-মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। ড. আওলাদ হোসেনকে ৩০ জানুয়ারি ধানমন্ডির সুধাসদনের সামনে থেকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে। সামসুল হায়দার ছিদ্দীকি বলেন, ড. হোসেনের বিরুদ্ধে জরুরি বিধিমালায় অভিযোগ আনা হয়। পরে হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেন। কিন্তু আটকাদেশ থাকায় তাকে জামিনে মুক্তি দেওয়া যাচ্ছিল না। পরবর্তীকালে আটকাদেশ প্রত্যাহার হলে বৃহস্পতিবার তিনি মুক্ত হন। বিডিনিউজ টুয়েন্টিফেঅর ডটকম /এলএইচ/এসকে/২০৪১ঘ.