২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে জেনারেল ইবরাহিমের 'বাংলাদেশ কল্যাণ পার্টি'

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এর নাম হবে 'বাংলাদেশ কল্যাণ পার্টি'। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর একটি হোটেলে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান হবেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। সোমবার রাতে রাজধানীর নিউ ডিওএইচএস এ নিজের বাসায় তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেজর জেনারেল ইবরাহিম বীর প্রতীক নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 06:51 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এর নাম হবে 'বাংলাদেশ কল্যাণ পার্টি'। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর একটি হোটেলে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান হবেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। সোমবার রাতে রাজধানীর নিউ ডিওএইচএস এ নিজের বাসায় তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেজর জেনারেল ইবরাহিম বীর প্রতীক নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছে। এখন থেকে মেজর জেনারেল হবে আমার দ্বিতীয় পরিচয়।" রাজনীতিতে আসার সিদ্ধান্তের ব্যাপারে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা বলেন, "আমি বিরাট বড় একটি ঝুঁকি নিতে যাচ্ছি। আমি ব্যর্থও হতে পারি। কিন্তু কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে।" তার মতে, আগামীতে রাজনীতি হতে হবে সমন্বয় আর সহযোগিতার মাধ্যমে। যে বিষয়গুলো বাংলাদেশের জনগণকে বিভক্ত করে রেখেছে সেসব দূর করতে হবে। রাজনীতি করতে হবে পরমত সহিষ্ণুতার সঙ্গে, সততা আর সাহসের মাধ্যমে। বর্তমান তত্ত্ববাধায়ক সরকার মতায় আসার পর জুলাইতে জাতীয় পার্র্টির সাবেক নেতা শওকত হোসেন নিলুর নেতৃত্বে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এবং ফেরদৌস আহমেদ কোরেশির নেতৃত্বে প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) নামের দুটো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। এছাড়া নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস 'নাগরিক শক্তি' নাম দিয়ে নতুন দল করার ঘোষণা দিলেও পরে পিছিয়ে যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/০০১২ ঘ.