২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকি দেওয়ায় সাবেক সাংসদ মিল্লাতের ৬ বছর কারাদণ্ড

কর ফাঁকির মামলায় বিএনপির সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ রায় দেন। মিল্লাত বর্তমানে পলাতক রয়েছেন। তার আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 06:58 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--কর ফাঁকির মামলায় বিএনপির সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ রায় দেন। মিল্লাত বর্তমানে পলাতক রয়েছেন। তার আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে। পৃথক দুটি ধারায় দেয়া সাজার মধ্যে সম্পত্তি গোপন করায় পাঁচ বছরের কারাদণ্ড, ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের রায় দেয় আদালত। এছাড়া মিথ্যা তথ্য দেয়ায় এক বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে সাজা একইসঙ্গে কার্যকর হওয়ায় তাকে পাঁচ বছর কারাভোগ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার মৃদুল কান্তি দাস ৭ অক্টোবর জামালপুর-১ আসনের বিএনপির সাবেক সাংসদ মিল্লাতের বিরুদ্ধে কর ফাঁকির মামলাটি দায়ের করেন। ওই দিনই ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। মামলার এজাহারে বলা হয়, রশিদুজ্জামান মিল্লাত ১৯৮৮-৮৯ থেকে ২০০৫-০৬ করবর্ষে সম্পত্তির তথ্য গোপন করে ৪ কোটি ৫১ লাখ ১১ হাজার ৮০ টাকার ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১৮ জন সাক্ষ্য দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১২৪৭ ঘ.