২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গত মানুষের মধ্যে কমিউনিস্ট পার্টির ত্রাণ বিতরণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঘূর্নিঝড় কবলিত দুর্গত মানুষের মধ্যে ৫ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছে। বুধবার খুলনার মংলায় এক সংবাদ ব্রিফিঙে দলের সভাপতি মনজুরুল আহসান খান একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 03:25 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঘূর্নিঝড় কবলিত দুর্গত মানুষের মধ্যে ৫ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছে। বুধবার খুলনার মংলায় এক সংবাদ ব্রিফিঙে দলের সভাপতি মনজুরুল আহসান খান একথা বলেন। মনজুরুল আহসান খান জানান, গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সিপিবি উল্লিখিত ত্রাণ বিতরণ করেছে। তিনি জানান, দূর্গত মানুষের জন্য শীতের কাপড় সংগ্রহের কাজ চলছে। শরণখোলায় তার দলের উদ্যোগে লঙ্গরখানা খোলা হয়েছে । কমিউনিস্ট পার্টি সভাপতি আরও জানান তাদের মেডিকেল টিমও দুর্গত এলাকায় কাজ করছে। বুধবার সিপিবি মংলা উপজেলার কানাইনগরে ১৫০টি পরিবারের মধ্যে গৃহ নির্মাণে অথ সাহায্য দেয়। এছাড়া চাঁদপাই, মালগাজি,জয়মনি,দত্তেরমঠ এলাকায় সাড়ে ৩ শ পরিবারের সদস্যসহ ৫ শ পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১০৯ঘ.