ঢাকা, নভেম্বর ২১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দক্ষিণাঞ্চলের দূর্গত মানুষের জন্য আওয়ামী লীগ ত্রাণ তহবিল খুলেছে। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার এক বিবৃতিতে দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও জনসাধারণকে দলীয় ত্রাণ তহবিলে দান করার আহবান জানিয়েছেন।
মার্কেন্টাইল ব্যাংকের ধানমন্ডির শাখায় সঞ্চয়ী হিসাব নং-০১০২১২১০০০৮৬৯৩১-এ নগদ অর্থ, ব্যাংক চেক ও ড্রাফট এবং দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে (বাড়ি নং ৫১/এ, সড়ক নং ৩/১) সকাল ১১টা থেকে ২টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ত্রাণ সামগ্রী দান করা যাবে বলে দলের সংবাদ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৪০ঘ.
bdnews24