২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ নভেম্বর হাসিনার বিরুদ্ধে আজম চৌধুরীর মামলার বিচার শুরু

শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার বিচার শুরুর জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আওয়ামী লীগ সভানেত্রীর যুক্তরাজ্য-প্রবাসী বোন শেখ রেহানা, ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতি ও তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরুর জন্য ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক এ দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 01:42 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার বিচার শুরুর জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আওয়ামী লীগ সভানেত্রীর যুক্তরাজ্য-প্রবাসী বোন শেখ রেহানা, ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতি ও তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরুর জন্য ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক এ দিন ধার্য করেন। প্রসঙ্গত এ মামলার অভিযোগপত্রে আসামি হিসাবে অন্তর্ভূক্ত করা শেখ রেহানাকে পলাতক দেখানো হয়েছে। বাকি দুই অভিযুক্ত শেখ হাসিনা ও শেখ ফজলুল করিম সেলিম এ মামলাসহ অপর মামলায় কারাগারে অন্তরীণ রয়েছেন। অন্তরীণ দুই অভিযুক্তকে কারাগার থেকে ওই দিন হাজির করার জন্য বুধবার পরোয়ানা ইস্যু করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ইস্ট কোস্ট ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক আজম জাহাঙ্গীর চৌধুরী গত ১৩ জুন গুলশান থানায় এ মামলা করেন। মামলায় বলা হয়, অভিযুক্তরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বাদির কাছ থেকে চাঁদা চান। বাদি ২০০০ ও ২০০১ সালে ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ টাকা চাঁদা দেন অভিযুক্তদের। এজাহারে শেখ রেহানাকে আসামি করা না হলেও শেখ ফজলুল করিম সেলিমের ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দির ওপর ভিত্তি করে তাকে আসামি করে গত ২০ জুলাই এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৯৩৩ঘ.