২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সিটি করপোরেশনে মঙ্গলবার থেকে ভোটার তালিকার কাজ শুরু

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকার ২২ টি থানায় মঙ্গলবার থেকে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার থেকে কমিশনের তথ্য সংগ্রহকারীরা ডিসিসির কাফরুল, বিমানবন্দর, উত্তরা, ক্যান্টনমেন্ট, খিলক্ষেত, সবুজবাগ, মতিঝিল, পল্টন, যাত্রাবাড়ী, শ্যামপুর, সূত্রাপুর, কোতোয়ালী, পল্লবী, মোহাম্মদপুর, আদাবর, ধানমণ্ডি, নিউমার্কেট, লালবাগ, খিলগাঁও, তেজগাঁও শিল্প এলাকা, রমনা ও শাহবাগ থানা এলাকার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও নিবন্ধন পত্র পূরণের কাজ শুরু করবেন। ২৯ নভেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 01:25 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকার ২২ টি থানায় মঙ্গলবার থেকে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার থেকে কমিশনের তথ্য সংগ্রহকারীরা ডিসিসির কাফরুল, বিমানবন্দর, উত্তরা, ক্যান্টনমেন্ট, খিলক্ষেত, সবুজবাগ, মতিঝিল, পল্টন, যাত্রাবাড়ী, শ্যামপুর, সূত্রাপুর, কোতোয়ালী, পল্লবী, মোহাম্মদপুর, আদাবর, ধানমণ্ডি, নিউমার্কেট, লালবাগ, খিলগাঁও, তেজগাঁও শিল্প এলাকা, রমনা ও শাহবাগ থানা এলাকার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও নিবন্ধন পত্র পূরণের কাজ শুরু করবেন। ২৯ নভেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে। এছাড়া গুলশান ও শাহ আলী থানা এলাকায় ৯ ডিসেম্বর, বাড্ডায় ৬ ডিসেম্বর, মিরপুরে ২৯ নভেম্বর, হাজারীবাগে ২২ নভেম্বর ও তেজগাঁও থানা এলাকায় ২৪ ডিসেম্বর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের পর ছবি তোলা ও ভোটার নিবন্ধনের কাজ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। ভোটারদের একই সঙ্গে দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র । ডিসিসিতে ৯৫১ টি ভোটার নিবন্ধন কেন্দ্র খোলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএআর/এমএ/১৯২৫ ঘ.