২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় হাবিব মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কর ফাঁকির মামলায় ঢাকা-৪ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কর ফাঁকির মামলায় ঢাকা-৪ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মো. গোলাম কবির রোববার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক সাংসদ ১৯৯৬-৯৭ থেকে ২০০৬-০৭ করবর্ষ পর্যন্ত ১ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৬০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং এর ওপর প্রযোজ্য ৪৫ লাখ ৪১ হাজার ৯৫০ টাকার কর ফাঁকি দিয়েছেন। বাদির জবানবন্দি শোনার পর বিচারক অভিযোগ আামলে নিয়ে হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জেকে/১৭২৫ ঘ.