২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় তারেক রহমানের রিমান্ডের আবেদন

এক কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তারেক রহমানের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গুলশান থানার উপ-পরিদর্শক ইমতিয়াজ এ কে এম ভুঁইয়া বুধবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান মাহমুদের আদালতে তারেক রহমানের রিমান্ডের আবেদন জানান। আদালত এ বিষয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 01:59 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তারেক রহমানের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গুলশান থানার উপ-পরিদর্শক ইমতিয়াজ এ কে এম ভুঁইয়া বুধবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান মাহমুদের আদালতে তারেক রহমানের রিমান্ডের আবেদন জানান। আদালত এ বিষয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। গত ২৭ মার্চ গুলশান থানায় মামলাটি দায়ের করেন ঠিকাদার আফতাবউদ্দিন। এতে তারেকের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, সাবেক সাংসদ খায়রুল কবির খোকন, ওবায়দুল কাদের, গিয়াস উদ্দিন আল মামুনের ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান মাহবুব, হাবলু, মোটা তারেককে আসামি করা হয়। জোট সরকারের সময়ে চাঁদা নেওয়া হয় বলে অভিযোগ করেন আফতাবউদ্দিন। গিয়াস উদ্দিন আল মামুন গ্রেপ্তার হওয়ার পর চাঁদাবাজির ঘটনার সঙ্গে তারেক রহমানের সংশ্লিষ্টতার কথা জানান। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, চাঁদাবাজির টাকার একটি বড় অংশ তারেক রহমানকে দেওয়া হয়েছিল। এরপর তারেক রহমানকেও মামলায় আসামি করা হয়। বুধবার রিমান্ড প্রতিবেদনে গুলশান থানার উপ-পরিদর্শক ইমতিয়াজ ভুঁইয়া আদালতকে বলেন, বাদী আফতাব উদ্দিনের ঠিকাদারি প্রতিষ্ঠান রেজা কনস্ট্রাকশন জোট সরকারের সময়ে নারায়ণগঞ্জে সাড়ে ১৮ কোটি টাকায় দুটি সড়ক নির্মাণের কার্যাদেশ পান। এর পরদিন ২০০৫ সালের ২৪ জুন আসামি মামুন টেলিফোনে নিজেকে হাওয়া ভবনের ঘনিষ্ঠ দাবি করে কার্যাদেশের ১০ ভাগ চাঁদা দাবি করেন। এর পরদিন মামুন, খায়রুল কবির খোকনসহ অন্য আসামিরা বাদীর মহাখালীর অফিসে গিয়ে হুমকি দেন। পরে তাকে মামুনের অফিস সিলভার টাওয়ারে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় প্রাণভয়ে আফতাব উদ্দিন এক কোটি ৩২ লাখ টাকার চেক লিখে দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএ/২৯৫৫ ঘ.