২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার উকিল নোটিশের জবাবে ইসির অবস্থান অনড়

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উকিল নোটিশের জবাবে কমিশন অনড় অবস্থানের কথা জানিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটি এম শামসুল হুদা বুধবার দুপুরে সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার পক্ষ থেকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে যে উকিল নোটিশ পাঠানো হয়েছে আজ (বুধবার) সকালে আমরা তার জবাব দিয়েছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 08:42 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উকিল নোটিশের জবাবে কমিশন অনড় অবস্থানের কথা জানিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটি এম শামসুল হুদা বুধবার দুপুরে সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার পক্ষ থেকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে যে উকিল নোটিশ পাঠানো হয়েছে আজ (বুধবার) সকালে আমরা তার জবাব দিয়েছি। জবাবে নির্বাচন কমিশন কি বলেছেন জানতে চাইলে সিইসি বলেন, " আমরা আমাদের অবস্থান থেকে সরে আসিনি।" তিনি আরো বলেন, সংলাপের জন্য মেজর হাফিজকে আমন্ত্রণপত্র দেওয়ার সিদ্ধান্ত কমিশন প্রত্যাহার বা বাতিল করবে না। সিইসি জানান, আদালতের রায় বিএনপির যে অংশের পক্ষেই যাক না কেন কমিশন তা মেনে নেবে। নির্বাচনী আইনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করছে। এ আলোচনায় বিএনপির কোন অংশকে কমিশন আমন্ত্রণ জানাবে তা নিয়ে নানা বিতর্ক হয়েছে। এক পর্যায়ে কমিশনের পক্ষ থেকে ৫ নভেম্বর অস্থায়ী মহাসচিব মেজর (অব:) হাফিজউদ্দীন আহ