২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ব্যয় কমানোর প্রস্তাব দেবে বিএনপি

কালো টাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা এবং প্রার্থীদের নির্বাচনী ব্যয় কমানোর প্রস্তাব দেবে বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানের বাসায় দলের সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 09:49 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৩(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কালো টাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা এবং প্রার্থীদের নির্বাচনী ব্যয় কমানোর প্রস্তাব দেবে বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানের বাসায় দলের সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। আবদুল মান্নান ভূঁইয়া বলেন, '' আমরা চাই আগামী নির্বাচন হোক কালোটাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত। ব্যয় কমিয়ে আনার বিধান করা গেলে সৎ ও যোগ্য প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী হবেন। এ বিষয়গুলো বিএনপির প্রস্তাবে থাকবে। আমরা এমন নির্বাচন চাই যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে ও যা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না।'' বিএনপির খসড়া প্রস্তাব প্রণয়ন কমিটির আহবায়ক মান্নান ভূঁইয়া জানান, নির্বাচন কমিশনের সঙ্গে ২২ নভেম্বরের নির্ধারিত সংলাপের জন্য বিএনপি নিজস্ব প্রস্তাব তৈরি করছে। মান্নান ভূঁইয়া বলেন, "কমিশন গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন, রাজনৈতিক দলের নিবন্ধীকরণ ও আচরণবিধির প্রস্তাবসমূহ আমাদের কাছে পাঠিয়েছে। আমরা এসব প্রস্তাব পর্যালোচনা করে সংলাপে আমাদের মত জানাব। কমিশনের এই প্রস্তাবগুলো দলের স্থায়ী কমিটির সদস্যদের কাছেও আমরা দিয়েছি।" নির্বাচনী ব্যয় কমানোর একটি বিধান থাকা প্রয়োজন বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জ্যেষ্ঠ এ নেতা অভিমত দেন। তিনি বলেন, "ব্যয় করার সীমা না থাকলে কালো টাকার অবাধ বিচরণ হয়। এর ফলে যারা সৎ ও যোগ্য প্রার্থী অথচ বিপুল অর্থ নেই, তারা নির্বাচিত হতে পারেন না। বিএনপি এজন্য নির্বাচনী ব্যয় কমানোর পক্ষে মত দেবে। স