২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রেহানাকে ১৮ নভেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ

আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলায় শেখ রেহানাকে ১৮ নভেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শওকত আলী চৌধূরী রোববার এ আদেশ দেন। শেখ রেহানাকে গ্রেপ্তার ও তার মালামাল ক্রোক করতে না পারায় গুলশান থানা পুলিশের রোববার পাঠানো প্রতিবেদন অনুযায়ী একই আদেশ সংক্রান্ত বিষয়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেয় আদালত। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 09:14 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলায় শেখ রেহানাকে ১৮ নভেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শওকত আলী চৌধূরী রোববার এ আদেশ দেন। (আরও তথ্যসহ) শেখ রেহানাকে গ্রেপ্তার ও তার মালামাল ক্রোক করতে না পারায় গুলশান থানা পুলিশের রোববার পাঠানো প্রতিবেদন অনুযায়ী একই আদেশ সংক্রান্ত বিষয়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেয় আদালত। এ মামলায় শেখ রেহানাকে পলাতক এবং শেখ ফজলুল করিম সেলিমকে গ্রেপ্তার দেখিয়ে গত ২৪ জুলাই গুলশান থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২৪ অক্টোবর ওই অভিযোগপত্র গ্রহণ করে শেখ রেহানার বিরুদ্ধে তার অস্থাবর সম্পত্তি ক্রোক সহ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়। শেখ রেহানা লন্ডন প্রবাসী। এ মামলায় শেখ হাসিনাকে ১৬ জুলাই তার ধানমন্ডির সুধাসদনের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ইস্ট-কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী ১৩ জুন নিজে গুলশান থানায় গিয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকেও এই মামলার আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার জন্য শেখ সেলিম বাদীর কাছ থেকে ২০০০ ও ২০০১ সালে কয়েক দফায় ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ' টাকা চাঁদা নেন। স্ট্যান্ডার্ড চাটার্ড ও সাউথ ইস্ট ব্যাংকের আটটি চেকের মাধ্যমে এই টাকা লেনদেন করা হয় বলে এজাহারে উল্লে