২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রশীদের বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: খোন্দকার দেলোয়ার

চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্ম্পকে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত লে. কর্নেল আব্দুর রশীদের দেওয়া বক্তব্যকে সর্বৈব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নাকচ করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 03:56 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্ম্পকে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত লে. কর্নেল আব্দুর রশীদের দেওয়া বক্তব্যকে সর্বৈব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন জিয়া সম্পর্কে আব্দুর রশীদ ২০ বছর আগে দেওয়া বক্তব্য থেকে সরে এসে বিপরীত বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত আব্দুর রশীদের সাক্ষাৎকারের সূত্র ধরে এক বিবৃতিতে দেলোয়ার বলেন, ''প্রখ্যাত সাংবাদিক এন্থনি মাসকারেনহাসের কাছে দেওয়া সাক্ষাৎকারে আব্দুর রশিদ বলেছিলেন, সরকার উৎখাতের পরিকল্পনার সঙ্গে যোগ দিতে জেনারেল জিয়াউর রহমানকে আহবান জানালে তিনি তা সরাসরি অস্বীকার করেন। ২০ বছর পর তার বিপরীত বক্তব্য দিয়ে তিনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। রশিদের এই মন্তব্য শহীদ জিয়ার চরিত্র হনন ও তার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা বলেই জনগণ বিশ্বাস করে।'' দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে দেলোয়ার টেলিভিশন চ্যানেলটির সমালোচনা করে বলেন, ''উদ্দেশ্যমূলকভাবে চ্যানেল আই এই সাক্ষাৎকারটি প্রচার করে নিজেদের ভূমিকাকে নিজেরাই প্রশ্নবিদ্ধ করেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ওই সাক্ষাৎকারটি স