২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে আ. লীগে প্রস্তুতি

সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে আওয়ামী লীগ। সংগঠনের ঢাকা মহানগরী শাখাকে পুনর্গঠিত করতে সহসভাপতি এমএ আজিজকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 02:37 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে আওয়ামী লীগ। সংগঠনের ঢাকা মহানগরী শাখাকে পুনর্গঠিত করতে সহসভাপতি এমএ আজিজকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার ধানমন্ডির কার্যালয়ে নগর আওয়ামী লীগের বৈঠকে এই দায়িত্ব বণ্টন হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "থানা ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক সঙ্কট কাটিয়ে উঠতে গত ৩০ মে শেখ হাসিনা কেন্দ্রীয় নেতাদের নিয়ে ৮টি কমিটি গঠন করেছিলেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় কমিটিগুলো কাজ করতে পারেনি। তবে এখন সেই কাজ শেষ করা হবে। ওয়ার্ড ও থানা পর্যায়ের কমিটি গঠনসহ যেখানে যে সমস্যা আছে তা মেটানো হবে।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকারের কথা যদি ঠিক থাকে তাহলে শিগগিরই সিটি করপেরেশনগুলোতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের কার্যনির্বাহী কমিটি। তবে নির্বাচন করতে গেলে ভোটার তালিকা লাগবে। আর আমরা আমাদের নেতা-কর্মীদের ভোটার তালিকা তৈরির কাজে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দিয়েছি।" জিল্লুর রহমানের সভাপতিত্বে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, মুকুল বোস, সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, সুলতান মোহাম্মদ মনসুরসহ নগর আওয়ামী লীগের নেতারা এ বৈঠকে অংশ নেন। গত ৩০ মে গঠিত ৮টি কমিটির দায়িত্বে ছিলেন