২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিনপুত্র তানভীরের বিরুদ্ধে কর ফাঁকির মামলার রায় ১৮ নভেম্বর

বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের ছেলে তানভীর আহম্মেদের বিরুদ্ধে কর ফাঁকির মামলার রায় দেওয়া হবে আগামী ১৮ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 01:18 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের ছেলে তানভীর আহম্মেদের বিরুদ্ধে কর ফাঁকির মামলার রায় দেওয়া হবে আগামী ১৮ নভেম্বর। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন। তানভীর আহম্মেদ বর্তমানে পলাতক রয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারি কর কমিশনার মো. মনিরুজ্জামান আয়কর রিটার্র্ন দাখিল না করা ও আয় গোপনের অভিযোগে গত ১ অক্টোবর তানভীরের বিরুদ্ধে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে এই মামলা দায়ের করেন। আদালত ওই দিনই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত ২৫ অক্টোবর এ মামলায় তানভীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় অভিযোগ করা হয়, তানভীর গত দুই করবর্ষের আয়কর রিটার্নে মোট ৩০ লাখ ২ হাজার ৪১১ টাকার তথ্য গোপন করেছেন এবং ২০০৬-২০০৭ করবর্ষে কোনো রিটার্র্ন দাখিল করেননি। চলতি মাসের ৫ তারিখে কর ফাঁকির দায়ে পৃথক দুটি মামলায় তানভীরের মা মোসাম্মৎ সামসুন্নাহার ও ভাই ইমরান আহম্মেদকে ৮ বছর করে কারাদণ্ড দেয় আদালত। তারাও বর্তমানে পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএ/১৯১০ ঘ.