ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নের জন্য অবিলম্বে রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
বুধবার দলের এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর জাতীয় নির্বাহী কমিটির সভায় গৃহিত প্রস্তাবের উল্লেখ করে বলা হয়, পর্যাপ্ত সময় না দিলে রাজনৈতিক দলগুলোর পক্ষে নির্বাচনী প্রস্তুতি নেওয়া সম্ভব হবে না।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গৃহীত প্রস্তাব পড়ে শোনান সংগঠনের মহাসচিব আবদুল লতিফ নেজামী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি অ্যাডভোকেট আব্দুর রকিব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/২০২০ ঘ.
bdnews24