২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ রাষ্ট্রকেই নিতে হবে: বি. চৌধুরী

যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন,'' যারা স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, লুন্ঠন ও ধর্ষণ করেছে তারা সবাই যুদ্ধাপরাধী। এদের বিচারের সম্মুখীন করার দায়িত্ব রাষ্ট্রের ওপরই বর্তায়। রাষ্ট্রকেই বিচারের উদ্যোগ নিতে হবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন,'' যারা স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, লুন্ঠন ও ধর্ষণ করেছে তারা সবাই যুদ্ধাপরাধী। এদের বিচারের সম্মুখীন করার দায়িত্ব রাষ্ট্রের ওপরই বর্তায়। রাষ্ট্রকেই বিচারের উদ্যোগ নিতে হবে।'' তিনি যুদ্ধাপরাধীদের আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানান। রোববার বিকেলে রাজধানীর কে সি মেমোরিয়াল ক্লিনিকে এক যোগদান অনুষ্ঠানে বদরুদ্দোজা চৌধুরী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ তিন নেতার সা