ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জামায়াতে ইসলামীসহ ধর্মাশ্রয়ী দলগুলোর নিবন্ধন না করাতে সরকারি সিন্ধান্তের প্রয়োজন নেই বলে মনে করছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
তারা বলছে, সংবিধানের প্রস্তাবনা, প্রস্তাবিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এবং নিবন্ধন সংক্রান্ত নিজেদের প্রস্তাবিত বিধি অনুসরণ করলেই নির্বাচন কমিশনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
শুক্রবার সকালে রাজধানীর তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির এক সংবাদ সম্মেলনে দলটি এ কথা বলেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ অনুসারে ট্রাইব্যুনাল গঠন এবং প্রসিকিউটর নিয়োগ করে যুদ্ধাপরাধীদের বিচার করা যায়।
এতে আরো বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২০ ধারায় ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল গঠন কেবল নিষিদ্ধই নয়, তা শাস্তিযোগ্য অপরাধ।
সম্মেলনে বলা হয়, '৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার এবং তাদেরকে নির্বাচনে অংশ গ্রহণ করতে না দেওয়ার বিষয়টি এখন জাতীয় দাবি। প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান এবং প্রধান নির্বাচন কমিশনার যুদ্ধাপরাধীদের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। সুতরাং এ বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।
পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে উপস্থিত ছিলেন সভাপতি রাশেদ খান মেনন, পলিটব্যুরো সদস্য নুরুল হাসান, নুর আহমদ বকুল, কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী বসির, হাজেরা সুলতানা, আব্দুস সাত্তার, কামরুল হাসান প্রমুখ।
'সিমলা চুক্তিতে যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দেওয়া হয়েছে' জামায়াতের এমন বক্তব্যের বিরোধীতা করে বলা হয়, 'মুজাহিদ গংদের' মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার নতুন কোনো ঘটনা নয়।
'স্বাধীনতার পর সাধারণ ক্ষমা ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে একটি জিডিও করা হয়নি' জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর এমন বক্তব্য সম্পর্কে বলা হয়, নরহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন ইত্যাদির মত অপরাধের সঙ্গে জড়িতদের সাধারণ ক্ষমা করা হয়নি। এর প্রমণা পাওয়া যাবে ১৯৭২ সালের ১৪ ফেব্র"য়ারি অধ্যাপক গোলাম আজমসহ অন্যন্য জামায়াত নেতাদেরকে স্ব স্ব জেলা কোর্টে হাজির হওয়ার নির্দেশের মধ্যে। ১৯৭৩ সালে তাদের বিরুদ্ধে বিচারের প্রক্রিয়াও শুরু করেছিলেন চীফ প্রসিকিউটর সিরাজুল হক ও প্রসিকিউটর অমিনুল হক। কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান কর্র্তৃক দালাল আইন বাতিলের কারণেই স্বাধীনতা বিরোধীরা জেলা বাস এবং মামলা থেকে মুক্তি পেয়েছিল।
যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে স
bdnews24