২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ দেলোয়ারকে দেখতে বারডেমে হাফিজ

বিএনপির নতুন অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বুধবার রাতে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ দলীয় নেতা খন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 06:06 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির নতুন অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বুধবার রাতে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ দলীয় নেতা খন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে যান। হাফিজ উদ্দিন আহমেদ তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং তার সঙ্গে কথা বলেন। অপরদিকে বিএনপির নতুন অস্থায়ী চেয়ারম্যান সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি বুধবার রাতে টেলিফোনে দলের চেয়াপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ'র সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে তিনি বলেন, "হান্নান শাহ আমাদের দলের নেতা। আমি দলের বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছি।" রাতে হাফিজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি দলের প্রবীণ নেতা অসুস্থ দেলোয়ার হোসেনকে দেখতে গিয়েছিলাম। তার সঙ্গে কথা বলেছি। মেয়ে লুনা খন্দকারের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। আমি তার আশু রোগমুক্তি কামনা করি।" হাফিজ উদ্দিন আরও জানান, দলের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন ও সাবেক সাংসদ মাসুদ অরুণ তার সঙ্গে ছিলেন। বুধবার দুপুরে বিএনপির অস্থায়ী মহাসচিব মেজর হাফিজ সাংবাদিকদের ব্রিফিংকালে বলেছিলেন, অস্স্থু খন্দকার দেলোয়ার হোসেনকে তিনি শীগগিরই দেখতে যাবেন। গত ৩০ অক্টোবর খন্দকার দেলোয়ার হোসেনের রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এসকে/০০০০ঘ.