ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিএনপির মহাসচিব পদ থেকে খোন্দকার দেলোয়ার হোসেনকে পদত্যাগ করতে দেশের একটি গোয়েন্দা সংস্থা চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন দলের এক সাবেক সাংসদ। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বলেছেন, রোববার রাতে গোয়েন্দা সংস্থার দুই সদস্য দেলোয়ারের বাসায় প্রবেশ করে তাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে বলেছেন।
আখতারুজ্জামানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা সংস্থার দুজন উর্ধ্বতম কর্মকর্তা দেলোয়ার হোসেনের শেরে বাংলা নগরের ন্যাম ফ্ল্যাটের বাসায় প্রবেশ করে জানায়, তাকে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে বিএনপি নেতা সাইফুর রহমানের বাসায় গিয়ে সাইফুর রহমানকে বিএনপির 'সভাপতি' এবং আব্দুল মান্নান ভূঁইয়াকে 'মহাসচিব' হিসেবে পুননিয়োগ দিয়ে দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিতে হবে।
এ ব্যাপারে রাতে আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "ঘটনার সময় আমি দেলোয়ারের বাসায় ছিলাম না। আজ সকালে (সোমবার) দেলোয়ার আমাকে ঘটনাটি বলেছেন।"
খোন্দকার দেলোয়ার হোসেন সোমবার সকালে বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালের ১৫২৩ নং কক্ষে চিকিৎসাধীন আছেন। তবে সোমবার সন্ধ্যায় তিনি শারীরিক পরীক্ষার কথা বলে কেবিন থেকে বের হওয়ার পর রাত ১০ টা পর্যন্ত র কক্ষে ফেরেননি। ঘটনার বিবরণ জানার জন্য তাকে পাওয়া যায়নি। হাসপাতাল বা দলের কেউ বলতেও পারেননি তিনি কোথায় আছেন।
নেতৃত্বের খোলামেলা সমালোচনা করার জন্য বিএনপি থেকে বৃহি
bdnews24