বিপ্লব রহমান
সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যান্য স্থানে স্থানীয় নির্বাচনের কথা বললেও পাহাড়ের বিশেষ স্থানীয় শাসন ব্যবস্থা পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ নির্বাচনের কোনো উদ্যোগ নিচ্ছে না নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা শুক্রবার টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পার্বত্য শান্তিচুক্তি এবং এ সংক্রান্ত আইন অনুযায়ী, ওই পরিষদগুলোর নির্বাচন সেখানের স্থায়ী বাসিন্দাদের নিয়ে পৃথক একটি ভোটার তালিকায় হওয়ার কথা। কিন্তু এখন আমরা পার্বত্য চট্টগ্রামে ছবিসহ যে ভোটার তালিকা করছি, তা জাতীয় নির্বাচনের জন্য।"
জাতীয় নির্বাচনের ওই ভোটার তালিকার পরে পরিষদগুলোর নির্বাচনের জন্য পাহাড়ে স্থায়ী বাসিন্দাদের নিয়ে কোনো ভোটার তালিকা তৈরি করা হবে কী না, তা জানতে চাইলে সিইসি বলেন, "এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আসলে বিষয়টি নিয়ে আমরা ভাবছি না।"
আঞ্চলিক পরিষদের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। ওই সময় সন্তু লারমা শান্তিচুক্তি বাস্তবায়নের তাগিদ দেওয়ার পাশাপাশি জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ নির্বাচনেরও দাবি জানান।
১৯৮৯ সালে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান
bdnews24