২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ পৃথককরণে বিএনপির কৃতিত্ব দাবি

বিচার বিভাগ পৃথককরণের উদ্যোগকে বিএনপির দুই অংশ ইতিবাচক মন্তব্য করে বলেছে, বিচার বিভাগ পৃথককরণের অনেক কাজ বিএনপি করে এসেছিল। অসমাপ্ত কাজগুলো তত্ত্বাবধায়ক সরকার শেষ করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলদা করেছে। এর মাধ্যমে জনগনের দীর্ঘ দিনের দাবি বাস্তবায়ন হলো। বিএনপি চায় কোন অংশের হস্তক্ষেপ ছাড়া বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। মঙ্গলবার সংসদ ভবনের ন্যাম ফ্লাটে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও গুলশানে ন্যাম ফ্ল্যাটে দলের সংস্কারপন্থি নেতা আবদুল মান্নান ভূঁইয়া পৃথকভাবে সাংবাদিকদের কাছে বিচার বিভাগ পৃথক্করণের পক্ষে দলের অবস্থান ব্যাখ্যা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 10:18 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিচার বিভাগ পৃথককরণের উদ্যোগকে বিএনপির দুই অংশ ইতিবাচক মন্তব্য করে বলেছে, বিচার বিভাগ পৃথককরণের অনেক কাজ বিএনপি করে এসেছিল। অসমাপ্ত কাজগুলো তত্ত্বাবধায়ক সরকার শেষ করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলদা করেছে। এর মাধ্যমে জনগনের দীর্ঘ দিনের দাবি বাস্তবায়ন হলো। বিএনপি চায় কোন অংশের হস্তক্ষেপ ছাড়া বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। মঙ্গলবার সংসদ ভবনের ন্যাম ফ্লাটে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও গুলশানে ন্যাম ফ্ল্যাটে দলের সংস্কারপন্থি নেতা আবদুল মান্নান ভূঁইয়া পৃথকভাবে সাংবাদিকদের কাছে বিচার বিভাগ পৃথক্করণের পক্ষে দলের অবস্থান ব্যাখ্যা করেন। ১ নভেম্বর থেকে বিচার বিভাগের আলাদা বিভাগ হিসেবে কাজ করা প্রসঙ্গে খোন্দকার দেলোয়ার বলেন," ১৯৭২ সালের সংবিধানেও বিচার বিভাগ আলাদা করার কথা বলা আছে। পরবর্তীতে শেখ মুজিবের শাসন আমলে তা সংশোধন করা হয়েছিল। আমরা ১৯৯১ সালে বিচার বিভাগ পৃথক্করণে উদ্যোগ গ্রহণ করি। ২০০১ সালেও নির্বাচনের পর এই বিষয়ে সংসদে বিভিন্ন আইন সংশোধনও করা হয়েছে।'' তিনি বলেন, "মানুষের মৌলিক অধিকার প্রাপ্তি ও সুবিচার পাওয়া নিশ্চিত হতে পারে স্বাধীন বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে। আমরা এ কারণেই একটি স্বাধীন বিচার বিভাগ চাই।" দলের সংস্কারপন্থি নেতা আবদুল মান্নান ভূঁইয়া বিচারবিভাগ পৃথককরণের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, ''বিএনপির শাসনামলে এ ব্যাপারে অনেক কাজ হয়েছে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিচার বিভাগ আলাদা করতে মন্ত্রিসভা কমিটিও করেছিলেন। আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের অসমাপ্ত কাজ বর্তমান সরকার সম্পন্ন করে জনগনের দীর্ঘদিনে দাবি ও সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। বিচার বিভাগ পৃথককরন আমাদের সংবিধানে স্বীকৃত আছে।'' সাবেক মন্ত্রী মান্নান ভূঁইয়া বিচার বিভাগ পৃথককরণের সিদ্ধান্তে প্রশাসন ক্যাডারের কিছু কর্মকর্তার বিরোধিতাকে 'অশোভন' মন্তব্য করে বলেন,''এটা ঠিক হয়নি। সুপ্রিম কোর্টের রায়কে মানতে হবে।'' তবে তিনি বিচার বিভাগ আলাদা হওয়ায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদ মর্যাদা ও বেতনভাতাসহ তাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''আমরা দলে ঐক্য ও সংস্কার উভয় চাই। ঐক্য হলে দল শক্তিশালী হবে। আর দলকে জনগনের কাছে গ্রহনযোগ্য করতে সংস্কার প্রয়োজন।'' এদিকে খোন্দকার দেলোয়ার একই প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, "বিএনপি শক্তিশালী বৃহত্তম রাজনৈতিক দল। খালেদা জিয়ার নেতৃত্বে এই দল ঐক্যবদ্ধ । এই ঐক্যকে আরও শক্তিশালী করতে কেউ এগিয়ে এলে তাকে সাধুবাদ জানাবো।" তিনি আরও বলেন, যারা দল থেকে যারা চলে গেছে অতীতের মত সবসময় তাদের জন্য বিএনপির দরজা খোলা থাকবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ দলে আবার ফিরে আসার সুযোগ পাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিএনপি নির্বাচন কমিশনের চিঠি পেলে দলীয় ফোরোমে আলোচনা করে সংলাপে বসার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। যেহেতু এখনও আমরা চিঠি পাইনি তাই অপেক্ষায় আছি।" সাংবাদিকদের সঙ্গে আলাপের পর মহানগর দক্ষিন যুব দলের শতাধিক নেতা-কর্মী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে মহাসচিবকে ফুল দিয়ে অভিনন্দন জানান। তারা ২৭ অক্টোবর যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসচিবকে আমন্ত্রণ দেন। এ অনুষ্ঠানে খোন্দকার যুবদলের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন,'' রাজনীতি উন্মুক্ত করা হলে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে রাজনৈতিক কর্মসূচী গ্রহন করা হবে।'' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৬০০ ঘ.